বিশ্বে করোনায় আক্রান্ত ১৭ কোটি ৬ লাখের বেশি

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৩০ মে, ২০২১ ১০:৩৫ পূর্বাহ্ণ

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত সংখ্যা ১৭ কোটি ৬ লাখ ছাড়িযেছে। আর মারা গেছেন প্রায় সাড়ে ৩৫ লাখ মানুষ। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ কোটি ২৬ লাখের বেশি মাানুষ। রবিবার সকাল ১০টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার সূত্রে এই তথ্য জানা গেছে।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রবিবার সকাল ১০টা পর্যন্ত বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে মোট ১৭ কোটি ৬ লাখ ৩৩ হাজার ৪৬২ জনের শরীরে। এর মধ্যে মারা গেছেন ৩৫ লাখ ৪৮ হাজার ৬৭৬ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ১৫ কোটি ২৬ লাখ ৩ হাজার ১৭৬ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় এখনও সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৪০ লাখ ৩৫ হাজার ৩১৮ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬ লাখ ৯ হাজার ৪২১ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৭৮ লাখ ১৮ হাজার ৯৬১ জন।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৭৮ লাখ ৯৩ হাজার ৪৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৩ লাখ ২৫ হাজার ৯৯৮ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৫৪ লাখ ৪৬ হাজার ৮২০ জন।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ কোটি ৬৪ লাখ ৭১ হাজার ৬০০ জন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৬১ হাজার ১৪২ জনের। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৪৮ লাখ ৬৯ হাজার ৬৯৬ জন।

তালিকায় এর পরের স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা ৫৬ লাখ ৫৭ হাজার ৫৭২ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৯ হাজার ৩৫৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ৫৩ লাখ ১২ হাজার ১০৫ জন।

তালিকায় পঞ্চম স্থানে রয়েছে তুরস্ক। দেশটিতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ৫২ লাখ ৩৫ হাজার ৯৭৮ জন। এর মধ্যে মারা গেছেন ৪৭ হাজার ২৭১ জন। সুস্থ হয়ে উঠেছেন ৫০ লাখ ৯৪ হাজার ২৭৯ জন।

রাশিয়ায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ৫৩ হাজার ৭৪৮। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ১ লাখ ২০ হাজার ৮০৭ জন। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৪৬ লাখ ৭০ হাজার ৪৮৪ জন।

তালিকার পরবর্তী অবস্থানে থাকা দেশগুলো হলো- সপ্তম যুক্তরাজ্য, অষ্টম ইতালি, নবম জার্মানি এবং দশম স্পেন।

এদিকে সংক্রমণ ও মৃত্যুর তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম। দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ৫৪৯ জনের এবং শনাক্ত হয়েছে ৭ লাখ ৯৭ হাজার ৩৮৬ জন। আর এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ৩৭ হাজার ৪০৮ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে ধীরে ধীরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।

করোনা প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে গত বছরের ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গত বছরের ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপাইনে। ওই বছরেরই ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সূত্র : ওয়ার্ল্ডোমিটার।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন