বিশ্বে আক্রান্তের সংখ্যা ৯৯ লাখ ছাড়িয়েছে,সুুস্থ ৫৩ লাখের বেশি
বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯৯ লাখ ছাড়িয়েছে। সেই সাথে এই ভাইরাসের সাথে যুদ্ধ করে সুস্থ হয়েছে সাড়ে ৫৩ লাখ মানুষ। বাংলাদেশ সময় (২৭ জুন) সকাল ১১ টার দিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারস এ তথ্য জানিয়েছে।
প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, এ পর্যন্ত বিশ্বজুড়ে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৯ লাখ ১০ হাজার ৫ জন। এবং মারা গেছেন ৪ লাখ ৯৬ হাজার ৯৯১ জন। এবং চিকিৎসা গ্রহণের পর মোট সুস্থ হয়েছেন, ৫৩ লাখ ৬০ হাজার ৭৯৮ জন। অর্থাৎ এখনও বিশ্বে করোনায় মৃত্যুর তুলনায় সুস্থ হয়ে উঠাদের সংখ্যা ১০ গুণের বেশি। এই পরিসংখ্যান আমাদের আশার আলো দেখায়।
ওয়ার্ল্ড ওমিটারস-এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ছাড়িয়েছে। দেশটিতে এই মুর্হুতে মোট আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৫২ হাজার ৯৫৬। মৃত্যু হয়েছে এক লাখ ২৭ হাজার ৬৪০ জনের। আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে আক্রান্তের সংখ্যা প্রায় ১২ লাখ ছাড়িয়েছে।
ব্রাজিলে মোট আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৮০ হাজার ৫৪। এর মধ্যে ৫৬ হাজার ১০৯ জনের মৃত্যু হয়েছে। রাশিয়ায় আক্রান্তের ৬ লাখ সংখ্যা ছাড়িয়েছে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ২০ হাজার ৭৯৪ জন। এর মধ্যে ৮ হাজার ৭৮১ জনের মৃত্যু হয়েছে।
এদিকে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ৫ লাখ ছাড়িয়েছে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৯ হাজার ৪৪৬ জন এবং মারা গেছেন ১৫ হাজার ৬৮৯ জন। ভারতের পরেই বেশি আক্রান্ত যুক্তরাজ্যে, ৩ লাখ ছাড়িয়ে গেছে। দেশটিতে মৃতের সংখ্যা প্রায় ৪৩ হাজার। তবে সুস্থ হয়ে উঠার সংখ্যা এখনো প্রকাশ করেনি ব্রিটিশ কর্তৃপক্ষ।
বিশ্বে সবচেয়ে বেশি সুস্থ হওয়ার ঘটনা ঘটেছে জার্মানিতে। সেখানে এ পর্যন্ত ১ লাখ ৯৩ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ১ লাখ ৭৫ হাজার ৮০০ জনই সুস্থ হয়েছেন। মারা গেছেন ৯ হাজার মানুষ। বর্তমানে দেশটিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা মাত্র ৮ হাজার ৯৬১ জন।
অন্যদিকে, দেশে একদিনে কোভিড-১৯ রোগী শনাক্ত ১ লাখ ৩০ হাজার ৪৭৪ জন। ভাইরাসটিতে মৃতের সংখ্যা ১৬৬১ জনে। এবং সুস্থ হয়েছেন ৫৩ হাজার ১৩৩ জন।
উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ২২১। এর মধ্যে চার হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে। যদিও দেশটির বিরুদ্ধে প্রকৃত পরিস্থিতি গোপন করার অভিযোগ রয়েছে। উহানের একজন স্বেচ্ছাসেবী বলেন, ‘বুদ্ধি-বিবেচনাসম্পন্ন যেকোনও মানুষ এই সংখ্যা (সরকারি পরিসংখ্যান) নিয়ে সন্দেহ প্রকাশ করবেন।’
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।