বিএনপির সাংগঠনিক কার্যক্রম স্থগিত ১৫ আগস্ট পর্যন্ত

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৫ জুলাই, ২০২০ ২:২৪ অপরাহ্ণ

করোনাভাইরাসের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাংগঠনিক কার্যক্রম/সাংগঠনিক গঠন ও পুনর্গঠন প্রক্রিয়া ১৫ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে।

আজ বুধবার দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সাংগঠনিক কার্যক্রম ১৫ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছিল। এবার সেই স্থগিতাদেশের মেয়াদ আগামী ১৫ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী ১৫ই আগস্ট পর্যন্ত দেশব্যাপী সব স্তরের ইউনিটসমূহের নেতাদের সংশ্লিষ্ট কমিটির সব পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মোবাইলে যোগাযোগ, ভার্চ্যুয়াল বৈঠক ইত্যাদির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন