বরিশালে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
বরিশালের গৌরনদীতে করোনার টিকা নিতে যাবার পথে বলেশ্বর পরিবনের ধাক্কায় অন্তর বেপারী নামে এক কলেজছাত্রের মৃত্যুর হয়েছে । এতে আহত হয়েছে আরও ২ জন।
বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের বার্থী তারা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অন্তর বার্থী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা মালেক বেপারীর ছেলে ও বার্থী মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র।
আহতরা হলেন- কটকস্থল এলাকার জামাল ফকিরের ছেলে রেদওয়ান ফকির ও খাঞ্জাপুর ইউনিয়নের গাইনের পাড় এলাকার সেলিম ঘরামীর ছেলে কাইয়ুম ঘরামী।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেল্লাল হোসেন জানান, বুধবার দুপুরে করোনার টিকা নেওয়ার জন্য বার্থী থেকে গৌরনদীর একটি বেসরকারি ক্লিনিকের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে যাচ্ছিল ওরা তিনজন। পথিমধ্যে বার্থী তারা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বরিশাল থেকে চট্রগ্রামগামী বলেশ্বর নামক একটি পরিবহন মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে গুরুতর আহতবস্থায় তিনজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় অন্তর নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়। এ ঘটনায় বলেশ্বর পরিবহনটিকে আটক করা হয়েছে।