বরগুনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১০ মে, ২০২০ ৮:০৮ অপরাহ্ণ

বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে সাপ্তাহিক বাজারে সামাজিক দুরুত্ব বজায় রাখতে এবং সরকারি নির্দেশ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করা হয়।

রবিবার (১০ মে)  দুপরে তালতলী বাজারের বিভিন্ন জায়গায় উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা জনাব সেলিম মিঞা’র নের্তৃত্বে এ অভিযান পরিচালনা করে ১১ জন ব্যক্তিকে মোট ১১০০ টাকা জরিমানা করা হয় ।অভিযানে উপস্থিত ছিলেন তালতলী থানার অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা জনাব সেলিম মিঞা বলেন,করোনার পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে এ অভিযান অব্যাহত থাকবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন