মোহনানিউজে সংবাদ প্রকাশ: শিক্ষক কর্মচারীদের পাশে দাঁড়িয়েছে ইউএনও
বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে কিন্ডারগার্টেন শিক্ষকদের মানবেতর জীবনযাপন ও বরগুনায় প্রতিবন্ধী স্কুলের শিক্ষক কর্মচারীদের মানবেতর জীবনযাপন দুই শিরোনামে মোহনানিউজ সহ বিভিন্ন অনলাইন পত্রিকায় নিউজ প্রকাশিত হলে নোভেল করোনা ভাইরাস (কোভিট-১৯) সংক্রমণ রোধে শিক্ষকদের মানবিক সহায়তা দিলেন তালতলী উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামান।
বুধবার (১৩ মে) দুপুরের উপজেলা পরিষদের সামনে ২৪ জন শিক্ষকদের মাঝে খাদ্যসামগ্রী দেওয়া হয়।
জানা গেছে, প্রানঘাতী করোনা ভাইরাস সংক্রমন রোধে কিন্ডারগার্টেন বন্ধ হয়ে গেছে।এতে কর্মহীন হয়ে পড়েছে শিক্ষকরা। কিন্ডারগার্টেন গুলা বন্ধ হওয়ায় শিক্ষার্থীদের বেতন ও শিক্ষকদের টিউশন বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষক-কর্মচারী পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে।
এ বিষয় জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামান বলেন,জীবনে কখনও সরকারি ত্রাণ সহায়তা প্রয়োজন হয়নি তাদের। লোক লজ্জার ভয়ে মুখ ফুটে সহযোগীতা চাইতে পারছে না।এটাও অত্যন্ত দূঃখের বিষয়। তারপর শিক্ষকদের মানবেতর জীবনযাপন ও প্রতিবন্ধী স্কুলের শিক্ষক কর্মচারীদের মানবেতর জীবনযাপন শিরোনামে নিউজ প্রকাশিত হলে আমার নজরে আসে এবং সাংবাদিক মো.মিজানুর রহমান নাদিম ও মল্লিক মো.জামাল এর সহযোগীতায় কিন্ডারগার্টেন শিক্ষকদের মানবিক সহায়তা প্রদান করি।