বঙ্গবন্ধুর স্বরণে রামগঞ্জে কোরআন খতম ও খাবার বিতরণ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২১ ৪:৩৯ অপরাহ্ণ

জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বরণে লক্ষ্মীপুরের রামগঞ্জে কোরআন খতম ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। এসময় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছাসহ ১৫ আগষ্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

 

রবিবার দুপুরে রামগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক ও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাশেদুল হাসান এ আয়োজন করেন।

 

উপজেলার আউগানখিল কাসিমুল উলুম মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে মাদ্রসার হাফেজ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া শেষে স্থানীয় অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন