জাতীয় শোক দিবসে ভবানীগঞ্জে অসহায়দের মাঝে খাবার বিতরণ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছাসহ ১৫ আগষ্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
রবিবার (১৫ আগষ্ট) দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক নেতারা এ আয়োজন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হালিম, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ ভূঁইয়া, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক খুরশেদ আলম, সদস্য আবুল হোসেন, জাহাঙ্গীর আলম ও ছাত্রলীগ নেতা মহসীন রাজুসহ দলীয় নেতাকর্মীরা।
এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু আর ফিরে আসবে না কিন্তু তার আদর্শ-নীতি নৈতিকতা আমাদের মাঝে দেশ প্রেমের অনুপ্রেরণা যোগায়। বঙ্গবন্ধু বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছেন। তাঁর স্বপ্ন ছিল বাংলাদেশ আত্মনির্ভরশীল হবে। এজন্য বঙ্গবন্ধু বাঙালী জাতির হৃদয়ে ছিলেন-আছেন এবং থাকবে।