ফিরছেন না তিশা
ফিরছেন না তিশা – ঈদ কিংবা কোনো বিশেষ দিবসকে ঘিরে সবসময়ই ছোট পর্দাতে তুমুল ব্যস্ততা দেখা যায়। দেশের করোনা পরিস্থিতিতে সবকিছু থমকে গেলেও বন্ধ নেই নাটকের শুটিং। সবাই কাজে ফিরেছেন, ব্যস্ত হয়ে পড়েছেন ঈদ নাটক নিয়ে। অনেককে কাজে ফিরলেও এখনও দেখা যায়নি তানজিন তিশাকে। এবার ঈদে নতুন কোন নাটকে অংশ নেননি তিনি।
নতুন কোন নাটকে দেখা না গেলেও পূর্বে করা কিছু কাজ এবার ঈদে প্রচারিত হবে আর সেখানে দেখা মিলবে এই অভিনেত্রীর। সেদিক থেকে সংখ্যায় বেশি না হলেও তিশা অভিনীত ৪/৫টি নাটক প্রচারিত হবে বলে জানা যায়।
এই বিষয়ে তানজিন তিশা বলেন, প্রায় সব ঈদেই তো অনেক কাজ থাকে আমার। সেদিক থেকে এবার ঈদে নতুন কোন কাজ না থাকাটাকে আমি খুব বেশি বড় করে দেখছি না। এটা কোন ব্যাপার না। এমনকি গত ঈদেও আমার অনেক বেশি কাজ গিয়েছে, যেটা অন্যান্য অনেকের চেয়ে বেশি। এবার একটা ঈদে তেমন কাজ না থাকাতে কিছু হবে না। তারপরও আগের কাজ করা ৪/৫টা নাটক এই ঈদে প্রচারিত হবে বলে জেনেছি।
তিনি আরও বলেন, গত ঈদে যখন আমার অনেক অনেক কাজ গিয়েছে তখন আমাকে অনেকেই বলেছে এত বেশি কাজ কেন! কম বা বেশি যেটাই হোক না কেন, প্রশ্ন উঠে যায় ঠিকই।