ফরিদগঞ্জে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কিশোরের আত্মহত্যা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি, ২০২১ ৩:১৬ অপরাহ্ণ

নিজ হাতে প্রেমিকার উদ্দেশ্যে চিঠি লিখে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে স্যাটাস দিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় এক কিশোর আত্মহত্যা করেছে। নিহত কিশোরের নাম শামীম হোসেন সরকার (১৫)।

বুধবার গভীর রাতে উপজেলার পৌর এলাকার সরকার বাড়িতে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শামীম পৌর এলাকার পশ্চিম বড়ালী গ্রামের আবুল বাশার সরকারের ছেলে।

জানা গেছে, প্রেমিকা প্রত্যাখ্যান করলে হতাশাগ্রস্ত হয়ে পড়ে শামীম।

এ কারণে অভিমান করে বুধবার রাতে প্রেমিকার উদ্দেশ্যে নিজ হাতে চিঠি লিখে এবং নিজ বাড়ির ছাদে হাত কেটে রক্ত দিয়ে মুঠোফোন নাম্বার লিখে সে। এর পর ফেসবুকে স্ট্যাটাস লিখে পাশের ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন