প্রধানমন্ত্রীর জন্মদিনে রামগঞ্জে কলেজ ছাত্রলীগের দোয়া মাহফিল

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২২ ৫:১১ অপরাহ্ণ

রামগঞ্জ সংবাদদাতা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগ কর্তৃক “নূরে হেরা হাফেজীয়া মাদ্রাসা” ছাত্রদের সাথে দোয়া মিলাদ ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান শান্ত এর উদ্যোগে আয়োজিত সকাল ১০টায় মাদ্রাসা ভবনে এই দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন শান্ত, জীবন, রাশেদ রেদোয়ান, রাসেল আটিয়া, জুনায়েদ আহমেদ, শ্রাবন আখন্দ, বাদশা, জিসান আহমেদ, আকরাম হোসেন, মোঃ রাপি, আইমান, সাব্বিরসহ প্রমুখ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন