পৌর নির্বাচন: রায়পুরে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে বদ্ধপরিকর যুবলীগ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি, ২০২১ ১১:৩২ অপরাহ্ণ

পঞ্চম ধাপে রায়পুর পৌরসভা নির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি। এতে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন রুবেল ভাটকে বিজয়ী করতে বদ্ধপরিকর যুবলীগ। এ উপলক্ষে শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রায়পুর অডিটরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করে রায়পুর উপজেলা ও পৌর যুবলীগ।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ যুবলীগের উপ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম পাটওয়ারী।

জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক অ্যাডভোকেট জয়নাল আবেদীন চৌধুরী রিগান, কার্যনিবাহী সদস্য ইঞ্জিনিয়ার মোক্তার হোসেন কামাল, কেন্দ্রীয় কমিটির সদস্য মোজাম্মেল মিশু ও আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. গিয়াস উদ্দিন রুবেল ভাট।

অনুষ্ঠানে কেন্দ্রীয় যুবলীগের নেতারা জানান, দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনে আওয়ামী লীগ সরকার তথা জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় রায়পুর পৌরসভার ভবিষ্যৎ পরিবর্তনে নৌকা প্রতীকের কোনো বিকল্প নেই। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালি করতে যুবলীগ বদ্ধ পরিকর। আগামী ২৮ ফেব্রুয়ারি রায়পুর পৌরসভা নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নৌকা প্রতীকের প্রার্থী রুবেল ভাটকে বিজয় উপহার দিবেন রায়পুর উপজেলা ও পৌর যুবলীগ।

অনুষ্ঠানে জেলা যুবলীগের সভাপতি একে এম সালাহ উদ্দিন টিপু বলেন, যুবলীগের নেতাকর্মীদের মাঝে কোনো সমন্বয়হীনতা নেই। তারা বঙ্গবন্ধুকে ভালোবাসে এবং বঙ্গবন্ধুর কন্য জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসে। তারা রুবেল ভাট কে নয়, শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীক বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করে যাচ্ছে। তাদের মাধ্যমেই রায়পুর পৌরসভা নির্বাচনে নৌকা বিপুল ভোটের ব্যবধানে বিজয় লাভ করবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন