কমলনগরে ২ লাখ টাকার গরু চুরি
লক্ষ্মীপুরের কমলনগরে একটি খামার থেকে ৩টি গরু চুরি হয়েছে। গরুগুলোর দাম ২ লাখ টাকা বলে জানিয়েছেন খামারি জাহাঙ্গীর আলম মিটু।
রবিবার (৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মধ্য চর মার্টিন গ্রামের শাহে আলম মেম্বারের বাড়ির খামার থেকে এসব গরু চুরি হয়।
খামারি জাহাঙ্গীার আলম মিটু জানায়, রাত ১০টা দিকে খামার ও গরুগুলোকে পরিস্কার করে বাড়িতে গিয়েছি।সকালে এসে দেখি গরু নেই। সোনালী ব্যাংক ও গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়ে এসব গরু কিনেছি।
খামারের পাশে কাজ করা নির্মাণ শ্রমিকরা জানায়, রাতে তিনজন লোক তিনটা গরু নিয়ে যেতে দেখিছি। তারা ভাবছে মালিক গরু নিয়ে যাচ্ছে।
বিস্তারিত ভিডিওতে দেখুন…