পাপুলকে হটিয়ে নৌকার মাঝি নয়ন ?

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৩ মার্চ, ২০২১ ২:০৫ অপরাহ্ণ

আলোচিত এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের শূন্য আসনে উপ-নির্বাচনে নৌকা পেতে ১৯ জন প্রার্থী দলীয় মনোনয়ন জমা দিয়েছেন।শনিবার (১৩ মার্চ) গণভবনে মনোনয়নবোর্ডের বৈঠক চলছে। এখনো কোন ফলাফল আসনেনি।দাফতরিকভাবেও কোন কিছু জানানো হয়নি।

 

এরমধ্যেই নেতাকর্মী ও সমর্থকদের ফেসবুকে আওয়ামী লীগ নেতা এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নকে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের নৌকার মাঝি বলে প্রচারণা চালানো হচ্ছে। তবে কি পাপুলকে হটিয়ে এ আসনটিতে আওয়ামী লীগ নেতা নয়ন নৌকার মাঝি হচ্ছেন ?

 

এডভোকেট নয়ন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক। তিনি জেলা আইজনীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি।

 

আওয়ামী লীগের দলীয় মনোনয়নের বিষয়ে এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন মোহনানিউজকে বলেন, আমি দীর্ঘ ২২ বছর স্থানীয়ভাবে দলের জন্য শ্রম দিয়ে আসছি। দল সে শ্রমের মূল্যায়ন করে আমাকে লক্ষ্মীপুর-২ আসনের মনোনয়ন দিবে বলে আমি বিশ্বাসী। তবে এখানো অফিসিয়ালী কোন কাগজ পায়নি।

 

এ আসনের উপ-নির্বাচন ১১ এপ্রিল। মনোয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ মার্চ। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৯ মার্চ। প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন