নৌকার পক্ষে লক্ষ্মীপুরে স্বাচিপ ও বিএমএ সদস্যরা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৫ ডিসেম্বর, ২০১৮ ১২:৫৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : নৌকায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেছে লক্ষ্মীপুর জেলা শাখার স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) ডাক্তাররা।

মঙ্গলবার দুপুরে সদর হাসপাতাল এলাকায় পথচারীদের কাছে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা তুলে ধরে নৌকায় ভোট চান।

স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ডা. মোঃ জাকির হোসেনের নেতৃত্বে এসব লিফলেট বিতরণ করা হয়।

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের প্রার্থী একেএম শাহজাহান কামালকে বিজয় করতে ভোটারদের উদ্বুদ্ধ করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র ডেন্টাল সার্জন ডা. মো. শফিকুল্লাহ, ডা. অরূপ পাল, ডাঃ মহিব উল্লাহ, ডাঃ এস এম হায়দার প্রমুখ।

প্রচারনা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ডা. জাকির বলেন, শেখ হাসিনার উদ্যোগে দেশের স্বাস্থ্য সেবার মান উন্নত হয়েছে। সুবিধা বঞ্চিতদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। লক্ষ্মীপুর সদর হাসপাতালকে ১০০ শষ্যা থেকে ২৫০ শষ্যায় উন্নতি করা হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন