নৌকার জয় নিশ্চিতে ভোটারদের দরজায় মাসুম ভূঁইয়া

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২১ ১২:৪৩ পূর্বাহ্ণ

শেষমুহূর্তে বিরামহীন প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র প্রার্থী মোজাম্মেল হায়দার মাছুম ভূঁইয়া। তিনি লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। প্রতিনিয়ত যাচ্ছেন জনগণের কাছে। উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে নৌকা মার্কায় ভোট চাচ্ছেন এ প্রার্থী।

 

মাছুম ভূঁইয়া লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন। এজন্য নৌকা প্রতিকে ভোট দিতে জনগণকে উদ্ভদ্ধ করছেন।নৌকার জয় নিশ্চিতে ভোটারদের দরজায় দরজায় গিয়ে ভোট চাচ্ছেন মাসুম ভূঁইয়া।

 

জানা গেছে, পৌর আওয়ামী লীগের উদ্যোগে পৌরসভার ১৫টি ওয়ার্ডে উঠান বৈঠক ও নির্বাচনীয় প্রচারণা মূলক সভা করা হয়েছে। বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি সম্বলিত লিফলেট বিতরণ করছে দলীয় নেতাকর্মীরা। এতে নৌকার প্রতি মানুষের আস্থা বেড়েছে। নৌকা প্রতিকে ভোট দেবেন বলেও আশ্বাসও দিচ্ছেন ভোটাররা।

এদিকে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণে সকল প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।

 

জানতে চাইলে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র প্রার্থী মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বলেন, আওয়ামী লীগ আমাকে বিশ্বাস করে নৌকা প্রতিক দিয়েছে। আমি ওই বিশ্বাসের মর্যাদা রাখতে প্রতিনিয়ত ভোটারদের কাছে যাচ্ছি। ২৮ তারিখের নির্বাচনে বিপুল ভোটে বিজয় হবে বলে প্রত্যাশা তার।

 

প্রসঙ্গত: ২৮ নভেম্বর ইভিএমের মাধ্যমে লক্ষ্মীপুর পৌরসভার ৫৯০৭৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার কথা রয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন