নোয়াগাঁও ছাত্রলীগের সভাপতি নিজাম, সম্পাদক জুয়েল

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০১৯ ৬:৩৮ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ও লামচর ইউনিয়ন ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মাল ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।


দলীয় সূত্র জানায়, নোয়াগাঁও ইউনিয়নে নিজাম ভূঁইয়াকে সভাপতি ও ইসমাইল হোসেন জুয়েলকে সাধারণ সম্পাদক করা হয়। লামচর ইউনিয়নে সোহেল হোসেন রানাকে সভাপতি ও জাকারিয়া রিজভীকে সাধারণ সম্পাদক করা হয়।


নোয়াগাঁও ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন জুয়েল বলেন, আমরা পারিবারিকভাবে দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের সক্রিয় রাজনীতি সঙ্গে সম্পৃক্ত। দলের দুর্দিনে আমার পরিবার হামলা-মামলার শিকার হয়েছে। আওয়ামী লীগের ভিশন বাস্তবায়নে দলের সবস্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ছাত্রলীগকে এগিয়ে নিয়ে যাবো।


এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মাল বলেন, নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে দুইটি ইউনিয়নে কমিটি ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগকে সাংগঠনিকভাবে গতিশীল করার জন্য নতুন কমিটির নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন