নোয়াখালীতে বজ্রপাতে প্রাণ গেল যুবকের
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর ফকিরা ইউনিয়নে বজ্রপাতে রাজু আহমেদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (৩০ মে) দুপুরে ৮নং ওয়ার্ড চরকচ্ছফিয়া গ্রামের বেঁড়ি বাঁধের উপর এ ঘটনা ঘটে। নিহত রাজু আহমেদ ওই গ্রামের সিরাজ আলমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কাজের জন্য বাড়ি থেকে বে রাজু। বাড়ির পাশ্ববর্তী বেড়ি বাঁধের উপর পৌঁছালে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি দেখে সে বাড়িতে ফিরে আসার পথে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
চরফকিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জামাল উদ্দিন লিটন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত রাজুর লাশ তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।