নোয়াখালীতে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বাষির্কী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রবিবার (১৬ আগস্ট) বাদ আসর ১নং চরমটুয়া ইউনিয়ন বর্মপুর গ্রামে দারুল কোরআান মাদ্রাসায় মিলাদ ও দোয়া করা হয়। যুব সংগঠক সোহেল মোস্তফা’র আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় ১৫ আগষ্ট কালোরাতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
ইউনিয়ন যুবলীগের নেতা কাজী মোহন সহ আরো উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক কাজী মহিবউল্যাহ,৮নং ওয়ার্ড আ.লীগের সভাপতি জসিমউদদীন,আ.লীগ নেতা আবুল কালাম আজাদ, রশিদ মাঝি,যুবলীগ নেতা তৌহিদ চৌধুরী,মেজবাহ উদ্দিন শাওন, হাসান,হ্রদয়, আরমান,যুবলীগ নেতা মো.ইলিয়াস,ছাত্রলীগ নেতা রাজু, শিপন,মো.আসিফ এবং চরমটুয়া ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বাংলাদেশের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অসাম্প্রদায়িক ও সমৃদ্ধশালী দেশের স্বপ্ন দেখে