নারী ফুটবলারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২১ ৯:১১ অপরাহ্ণ

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবলে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২২ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে।

শক্তিশালী ভারতকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশে মেয়েরা। বুধবার (২২ ডিসেম্বর) রাজধানীর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ৭৯ মিনিটে আনাই মগিনি বাংলাদেশকে এগিয়ে দেন। তার করা ওই গোলটিই শেষপর্যন্ত শিরোপা নির্ধারণ করে দেয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন