নারায়নগঞ্জ থেকে রামগতি লোক আসায় দুই বাড়ি লকডাউন

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২০ ১০:১৮ অপরাহ্ণ

করোনাভাইরাসের সংক্রমিত জেলা নারায়নগঞ্জ থেকে লক্ষ্মীপুরের রামগতিতে ২ জন লোক আসায় দুইবাড়ি লকডাউন করে দিয়েছে রামগতি উপজেলা প্রশাসন। একই সাথে ওই দুইবাড়ির চারজনকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

এদিকে নারায়নগঞ্জ থেকে অসুস্থ্য হয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনীতে এক ব্যক্তি প্রবেশ করায় একটি বাড়িতে সর্তকতা স্বরূপ লাল পতাকা টাঙিয়ে দেয়া হয়। পাশাপাশি ওই বাড়িটি লক্ষ্মীপুর মডেল থানার নজরদারিতে থাকবে বলে জানানো হয়।

জানা যায়, বুধবার রাতে লকডাউনকৃত নারায়নগঞ্জ থেকে দুই ব্যক্তি রামগতি উপজেলার আলেকজান্ডারে নিজ বাড়িতে আসে। এসময় প্রশাসন খবর পেয়ে আলেকজান্ডারের জনতা বাজারের পাশের দুইবাড়ি লকডাউন করে দেয়। একই সাথে ওই দুই বাড়ির চারজনকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়।

অপরদিকে বৃহস্পতিবার নারায়নগঞ্জ থেকে অসুস্থ হয়ে এক ব্যক্তি গ্রামের বাড়িতে আসে। একপর্যায়ে তার বাড়িতে আসার খবর চারদিকে ছড়িয়ে পড়লে মধ্য চররমনী মোহন গ্রামের একটি বাড়ি নজরদারিতে আনে প্রশাসন। এসময় ওই বাড়ির লোকদের বাহির ও প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সোলাইমান দুইবাড়ি লকডাউনের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিজে সচেতন থাকুন, আপনার পরিবারকে সচেতন রাখুন। সবাইকে বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের না হওয়ার অনুরোধ জানান তিনি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন