তোরাবগঞ্জে দুর্বৃত্তদের আগুনে পুড়ে মরল ৪ গরু 

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১২ জানুয়ারি, ২০১৯ ৫:৪৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে খলিলুর রহমান নামের এক কৃষকের ৪টি গরু মারা গেছে। শুক্রবার রাতে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নুরুল হক মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক খলিলুর রহমান জানান, পূর্বশত্রুতার জের ধরে রাতে দুর্বৃত্তরা গোয়ালঘরে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে গোয়ালঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। সেখানে থাকা চারটি গরু দগ্ধ হয়ে মারা গেছে। এ ঘটনায় তিনি প্রায় তিন লাখ টাকার ক্ষতির শিকার হয়েছেন। তবে কার সাথে পূর্ব শত্রুতা তা নির্দিষ্টভাবে জানাননি তিনি।
কৃষকের স্ত্রী রোকেয়া বেগম জানান, গোয়ালঘরে আগুন দেখে চিৎকার করি। চিৎকার শুনে এলাকাবাসি আগুন নিয়ন্ত্রণে ছুটে আসে। তৎক্ষণে গোয়ালঘরে থাকা চারটি গরু পুড়ে মারা যায়।
তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) আলমগীর হোসেন বলেন, আগুনে পুড়ে ৪টি গরু মারা গেছে। তবে কে বা কারা আগুন দিয়েছে তা জানা যায়নি।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, বিষয়টি শুনেছি। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন