ডাকাতিয়া নদীতে বাল্কহেড-ট্রলারের সংঘর্ষে নিহত ৫
চাঁদপুর সদর উপজেলার মোমিনপুরে ডাকাতিয়া নদীতে বালুবাহী বাল্কহেড ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মো. আওয়াল, মো. মোবারক, মো. নাসির, আল-আমিন ও নজরুল। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিসের চাঁদপুর স্টেশনের উপপরিচালক শাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে বাল্কহেড ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিখোঁজ হন ১১ জন। পরে ৬ জন সাঁতরে তীরে উঠলেও ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।