টেকনাফে বৈদ্যুতিক তারে জড়িয়ে হাতির মৃত্যু

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১২ জুন, ২০২০ ৩:২৫ অপরাহ্ণ

টেকনাফের হ্নীলায় পাহাড়ী বন্য হাতি লোকালয়ে নেমে বৈদ্যুতিক সংযোগ লাইনের স্পর্শে গিয়ে মারা গেছে। বিরাট আকৃতির এ পুরুষ হাতি দেখতে সকাল থেকে ভীড় জমান স্থানীয় লোকজন।

 

জানা যায়, শুক্রবার (১২ জুন) ভোররাত ৩টার দিকে উপজেলার হ্নীলা পশ্চিম পানখালীর খন্ডা কাটা এলাকায় একটি বন্য হাতি খাদ্যের সন্ধানে পাহাড় থেকে বসতির দিকে যাওয়ার পথেই খন্ডা কাটা গ্রামে মরিচ্যাঘোনা হতে টানা লাইনের তারে জড়িয়ে হাতির শুঁড় আটকে যায়।

 

তখন বৈদ্যুতিক শর্টে হাতি মারা যাওয়ার বিকট শব্দে এলাকাবাসীর ঘুম ভেঙ্গে যায়। ভোর হতে শত শত মানুষ এই পুরুষ প্রজাতির বিরাট হাতিটি দেখার জন্য ভিড় জমায়।

 

এ ব্যাপারে টেকনাফ রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমদ বলেন, বিষয়টির ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন