জাতীয় শোক দিবসে লক্ষ্মীপুরে কোরআন খতম ও খাবার বিতরণ
জাতীয় শোক দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে কোরআন খতম-দোয়া মাহফিল ও অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। মানবিক যুবলীগের ব্যানারে শুক্রবার দুপুরে জেলার মজুপুর এলাকায় আন নূর ইসলামী একাডেমী প্রাঙ্গনে এ আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক বায়েজিদ ভূঁইয়া, সদর উপজেলা (পূর্ব) যুবলীগের সাবেক যুগ্ন-আহবায়ক রেজাউল করিম জেনি , সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক জিশাদ আল নাহিয়ান, যুগ্ম-আহবায়ক সোহাগ পাটওয়ারী, মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল শহীদ ও ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর পরিবারের শাহাদাতবরণকারীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।