জাতীয় নির্বাচনে প্রত্যেক আসনে ছাত্রলীগের প্রতিনিধি দল থাকবে
জবি প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা ও জনসংযোগের জন্য ছাত্রলীগের পক্ষ থেকে নির্বাচনী ৩০০ আসনেই প্রতিনিধি দল থাকবে। তারা প্রতিটি নির্বাচনী আসনে আওয়ামীলীগ মনোনীত সংসদ প্রার্থীর সাথে প্রচারণা চালাবে।
বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ আয়োজিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের করণীয় শীর্ষক বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এ কথা বলেন।
তিনি বলেন,ছাত্রলীগের প্রতিটি কর্মীকে তাদের পরিবার,আত্মীয় স্বজনদের নৌকার পক্ষে ভোট নিশ্চিত করতে হবে। তাহলেই নৌকার বিজয় সুনিশ্চিত। ভোটারদের মধ্যে ৫০ শতাংশ ভোট ভাসমান কৃষক,শ্রমিক,মজুর শ্রেণীর। তারা অধিকাংশই গ্রামের মধ্যে থাকে। তারা দেশের রাজনীতি সমন্ধে খোঁজখবর রাখেন না। তাদের মাঝে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন চিত্র পৌছে দিতে হবে।
একটা সময় ছিল বিএনপি-জামাত ধর্ম নিয়ে রাজনীতি করত। ধর্মের দোহাই দিয়ে এবং তাদের নেত্রীর সৌর্ন্দয বর্ণনা করে ভোট চাইত। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মীদের তাদের এই ধর্মীয় মিথ্যাচারের রাজনীতি সম্পর্কে জনগনকে সচেতন করতে হবে। নারী ভোটার ও তরুন ভোটারদের কাছে ছাত্রলীগের প্রতিটি কর্মীকে নৌকার জন্য ভোট চাইতে হবে।
তিনি আরো বলেন,২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের দুর্ণীতি,অপশাসন তুলে ধরতে হবে। রাজাকার নিজামী-মুজাহিদদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দেয়ার মত অপকর্ম জনগণের কাছে তুলে ধরতে হবে। বর্ধিত সভায় কেন্দ্রীয় কমিটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মীদের সর্ব্বোচ্চ মূল্যায়নের বিষয়ে তিনি বলেন জগন্নাথের রাজনীতির পাশাপাশি মধুর ক্যান্টিন ও পার্টি অফিস কেন্দ্রীক কেন্দ্রীয় ছাত্রলীগের রাজনীতিতে অংশগ্রহন করলে জবি ছাত্রলীগের নেতাকর্মীকে সর্ব্বোচচ মূল্যায়ন করা হবে। এসময় বর্ধিত সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছঅত্রলীগের সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেলের সঞ্চালনায় কেন্দ্রীয় ছাত্রলীগ ও শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।