শুভ জন্মদিন:এডভোকেট মিজানুর রহমান

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৩০ আগস্ট, ২০১৯ ৮:৩৪ অপরাহ্ণ

এডভোকেট মিজানুর রহমানের জন্মদিনে মোহনানিউজের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছাসহ অভিনন্দন। আর এরই সাথে আগামী দিনগুলো সুখী সমৃদ্ধ হোক এই কামনায় মোহনানিউজ পরিবারের। শুভ জন্মদিন।

এডভোকেট মিজানুর রহমান লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক। তিনি রায়পুর পৌর সভার দেনায়েতপুর এলাকার মৃত হাজী ওমর আলীর ছেলে।


ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ও এলএলবি পাশ করে তিনি লক্ষ্মীপুর জর্জ কোটে আইন পেশায় অত্যন্ত সুনামের সাথে কাজ করছেন।

এডভোকেট মিজান ১৯৮৯ সালে রায়পুর সরকারি কলেজ ছাত্রলীগের দায়িত্বে ছিলেন। এছাড়াও তিনি ১৯৮০ সালে রায়পুর থানা ছাত্রলীগের সভাপতি, ১৯৮২ সালে চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি, ১৯৮৪ সালে চাঁদপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, ১৯৯৩ সালে রায়পুর থানা আওয়ামী লীগের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, তিনি রায়পুর থানা আওয়ামী লীগের সভাপতি হিসাবে প্রতিদ্বন্ধিতা করে দুই ভোটে পরাজিত হয়েছেন। নিঃস্বার্থ ভাবে রায়পুর থানায় প্রতিটি ওয়ার্ড সম্মেলন করে দলকে উজ্জিবিত করেছিলেন। তার ছেলে তানভীর রহমান হৃদয় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রিয় কমিটির সদস্য।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেধা আর শ্রমের বিনিময়ে উন্নয়নের মহাসড়কে এগুচ্ছে দেশ। এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে মেধাবি ব্যক্তিদের রাজনীতিতে স্থান করার জন্য তিনি বিভিন্ন সময় লেখালেখি করছেন। তার লেখাগুলু একাধিক জাতীয় ও স্থানীয় পত্রিকায় বিভিন্ন সময় প্রকাশিত হচ্ছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন