ছেলের খতনা করায় অভিনেতা সিদ্দিকুরের নামে সাবেক স্ত্রীর জিডি

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২০ ১০:১৯ পূর্বাহ্ণ

অনুমতি ছাড়া ছেলের খতনা করায় অভিনেতা সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে জিডি করেছেন তার সাবেক স্ত্রী মারিয়া মিম। শনিবার রাতে তিনি গুলশান থানায় জিডি করেন।

২০১৯ সালের অক্টোবরে সিদ্দিকুরের সঙ্গে মারিয়া মিমের ঘর ভাঙে। এরপর থেকে সন্তান আরশ রহমান মা ও বাবার কাছে আদালতের নিয়মেই থাকছিল। জিডির আগে খতনার বিষয়টি নিয়ে ফেসবুকে অভিযোগ তোলেন মিম।

মারিয়া মিম বলেন, আমাকে সিদ্দিক ফোন দিয়ে বলল, বাবুকে আজকে দাও, একটা বিয়ের প্রোগ্রামে যাব। আমি বললাম, ওকে ফাইন। দিয়ে আসলাম বাবুকে সুন্দর করে রেডি করে। একটু আগে ফোন দিল, সাউন্ড পাচ্ছি বাবু কান্না করতেছে।

আমি বললাম, কী হইছে? সিদ্দিক বলল, ওরে তো সুন্নতে খতনা করালাম। ওহ, মাই গড, আমি জানতে পারব না, ওরা আমার বাচ্চাকে নিয়ে যা খুশি করতে পারে না। সুন্নতে খতনা করায়ে দিল! এটা তো একটা ক্রাইম।

আরেকটি পোস্টে মারিয়া মিম লিখেছেন, যেখানে কোর্ট অর্ডার বাচ্চা মর্নিংয়ে যাবে এবং ইভিনিংয়ে চলে আসবে, জাস্ট থাকবে কিছুক্ষণ। আর সেখানে সে এত বড় ডিসিশন নিয়ে নেবে উইদাউট মাই পারমিশন?

পরে এ বিষয়ে সাবেক স্বামী সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে গুলশান থানায় একটি জিডি করেছেন।

এর আগে ২০১২ সালের ২৪ মে বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিমকে বিয়ে করেন সিদ্দিক। ২০১৩ সালের ২৫ জুন তারা ছেলে সন্তানের বাবা-মা হন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন