চুক্তি চূড়ান্ত, স্বপ্ন সত্যি রোনালদোর
প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২১ ১১:১০ অপরাহ্ণ40SHARES
রোনালদো লিখেছেন, ‘আমাকে যারা জানে, তারা সবাই জানে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতি আমার ভালোবাসার কমতি নেই। এই ক্লাবে যেই বছরগুলো আমি কাটিয়েছিলাম, সেগুলো ছিল খুবই চমৎকার। বিস্ময়কর ইতিহাসে সোনালী অক্ষরে লেখা আছে তা।’
পোস্টের পরের অংশে লিখেছেন, ‘এই মুহূর্তে অনুভূতি প্রকাশ করতে পারছি না। ম্যানচেস্টার ইউনাইটেডে খেলে যাওয়ার এতদিন পর আবারও এখানে ফেরার বিষয়টি ছিল অনেকটা স্বপ্ন সত্যি হওয়ার মতো। এমনকি ম্যানইউয়ের বিপক্ষে যখনই খেলতে নেমেছি, গ্যালারি থেকে সবসময় সমর্থকদের কাছ থেকে ভালোবাসা ও শ্রদ্ধা পেয়েছি।’
ইংলিশ ক্লাবটির প্রতি ভালোবাসা প্রকাশ করে রোনালদো আরও লিখেছেন, ‘আমার প্রথম ঘরোয়া লিগ শিরোপা, লিগ কাপ ও পর্তুগাল দলে ডাক পাওয়া, চ্যাম্পিয়নস লিগ জয়, গোল্ডেন বুট পাওয়া এবং ব্যালন ডি‘অর প্রাপ্তি- সবকিছুর জন্ম হয়েছে বিশেষ এই ক্লাবে। অতীতে ইতিহাস লেখা লিখেছি আমরা একসঙ্গে, ভবিষ্যতে আবারও লেখা হবে। আপনাদের আমি কথা দিচ্ছি।’
‘ঘরে ফেরা’র মুহূর্তে কোচ ফার্গুসনের কথা সামনে আনতে ভুল হয়নি সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের। যার হাত ধরে তার বিশ্বসেরা হয়ে ওঠা, সেই কোচের প্রতি তার ভালোবাসার প্রকাশ এভাবে, ‘আমি আবার এখানে! আমি সেখানে ফিরে এসেছি, যেটি আমার ঠিকানা! চলো, তাহলে আবার একসঙ্গে শুরু করি! বি.দ্র. স্যার অ্যালেক্স, সবকিছু আপনার জন্য…।’