চন্দ্রগঞ্জে বিদ্যুতের খুঁটি অপসারণ না করেই চলছে রাস্তা প্রশস্তের কাজ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৭ মার্চ, ২০২১ ৪:২৫ অপরাহ্ণ

ব্যস্ততম সড়কে প্রতিমিনিটেই যাওয়া আসা করে বিভিন্ন যানবাহন। কিন্তু সড়কটিই যখন মরণফাঁদ হয় তখন চালক, যাত্রী ও পথচারীদের আন্ত থাকে না। যে কোন সময় দুর্ঘটনার চিন্তা মাথায় নিয়ে ওই সড়কে চলতে হয়।

 

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ গ্যাস পাম্প থেকে দাসের হাট সড়কটির মাঝখানে দাঁড়িয়ে থাকা কয়েকটি বৈদ্যুতিক খুঁটি মরণফাঁদ তৈরি করে রেখেছে। এতে দিনের বেলায় কম হলেও রাতে সড়কটি মরণকূপে পরিণত হয়েছে। নতুন চালকদের জন্যতো দিনের বেলাও ঝুঁকিপূর্ণ। ঠিকাদারের মাধ্যমে দ্রুত খুটি সরানোর আশ্বাস দিয়েছেন লক্ষ্মীপুর পল্লী বিদুৎ বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবু তাহের।

 

এদিকে ২০ ফুট প্রশস্ত এ সড়কে প্রতিদিনই শত শত মালবাহী ট্রাক-পিকআপ, যাত্রীবাহী সিএনজি অটোরিকশা চলাচল করে। চন্দ্রগঞ্জ থেকে সড়কটি দিয়ে চরশাহী, দাসেরহাট ও ভবানীগঞ্জের হাজারো মানুষ যাতায়াত করে। কিন্তু ওই সড়কের মাঝখানে থাকা বৈদ্যুতিক খুঁটিগুলো এখন মরণফাঁদ হিসেবে পরিণত হয়েছে। চরশাহী গ্রামের সড়কের বিভিন্ন স্থানে কয়েকটি কবরস্থান দেখা গেছে। যে কারণে ওইসব স্থানে সড়ক প্রশস্থ করণ করা সম্ভব হয়নি। ওই সড়কের পূর্ব পাশে খাল রয়েছে। খুব দ্রুত সড়কের মাঝ থেকে খুঁটিগুলো অপসারণ করা না হলে যে কোন বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছ স্থানীয়রা।

 

ফোছিয়া রহমান নামে এক বৃদ্ধ জানান, রাতে নামাজ পড়তে যাওয়ার সময় সড়ক পারাপারের করতে গিয়ে খুটিঁর সঙ্গে তার ধাক্কা লেগেছে। এতে তিনি মাথায় ব্যাথা পেয়েছেন। খুঁটিটি মাঝ রাস্তায় রেখেই সড়ক প্রশস্থতকরণ করা হয়েছে। এটি খুব বিপজ্জনক। দ্রুত এটি অপসারণ না করলে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে।

 

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে দাশের হাট যাওয়ার প্রধান সড়ক এটি। এ সড়কের চরশাহী গ্রাম নামক স্থানে একটি বিদুৎতের খুঁটি। সড়কের মাঝখানে এমন খুঁটি যেন এখন আতংকের নাম। প্রতিনিয়ত দুর্ঘটনা হচ্ছে সেখানে। অনেকে রয়েছে আতংকে।

 

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বেশ কয়েক বছর আগে এ গ্রামে বিদ্তু আসে। খুঁটি তখন সড়কের পাশে ছিল। গতবছর সড়কের পাশ বৃদ্ধি করায় খুঁটিটি সড়কের মাঝখানে পড়ে যায়। তবে বিদুৎ ও সড়ক বিভাগের উদাসীনতার কারনে বছর পেরিয়ে গেলেও খুঁটিটি সরানো হচ্ছে না। সড়ক প্রশস্থ করনের দায়িত্বে থাকা ঠিকাদারও মনগড়াভাবে রাস্তার মাঝখানে খুঁটি রেখে রাস্তার কাজ প্রায় সম্পন্ন করছেন। এনিয়ে বারবার স্থানীয়রা অভিযোগ করলেও সংশিষ্ট কর্তৃপক্ষ কর্ণপাত করছেন না।

 

বিদুৎ বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবু তাহের বলেন, এ সড়কে বেশ কয়েকটি খুঁটি রাস্তার মাঝে ছিল। সেগুলো সরানো হয়েছে। এখন যে কয়েকটি আছে সেগুলো ঠিকাদারের মাধ্যমে অতিদ্রুত সময়ে সরানো হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন