গ্রেনেড হামলার প্রতিবাদে রায়পুরে বিক্ষোভ মিছিল

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২১ আগস্ট, ২০১৯ ৯:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রায়পুরে গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে। বুধবার (২১ আগস্ট) বিকেলে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেক আজিজ জনি মিছিলটির নেতৃত্ব দেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল হায়দর বাবুল পাঠান, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. ফখরুল, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আলন জুটন, চরমোহনা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আহমেদ রাছেল আবিদ, মো. ফরহাদ, মিষ্টারর পাটওয়ারী ও বায়োজিত প্রমুখ।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা হলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা দেশের ইতিহাসে একটি ঘৃন্য ঘটনা। এই ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন