গণতন্ত্রহীন পরিবেশে আমরা বাস করছি : তানিয়া রব

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২২ ৭:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: জেএসডির সহ-সভাপতি বেগম তানিয়া রব বলেছেন, গণতন্ত্রহীন পরিবেশে আমরা বাস করছি। মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারছে না গত কয়েক সেশন। তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে। ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। দেশে আজ যা চলছে, সেই পাপের সম্রাট গংদের ধ্বংস করতে হবে।

বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে জেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের মানুষের টাকা পাচার হয়ে যাচ্ছে, বেগম পাড়া তৈরি হয়েছে ও রিজার্ভ যেভাবে শূন্য হয়েছে। এতে দেশের ১৮ কোটি মানুষের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। সেখান থেকে দেশবাসীকে বাঁচানোর জণ্য গণতন্ত্র মঞ্চ করা হয়েছে। যারা ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে কথা বলছে, আন্দোলন করছে, তাদের সঙ্গে নিয়েই আমরা লড়াইয়ে অবতীর্ণ হব। সেই লড়াইয়ে জনগণকে সঙ্গে নিয়ে চূড়ান্ত বিজয় অর্জন করবো।

জেএসডির জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মনছুরুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল মোতালেবের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেএসডি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, সাংগঠনিক সম্পাদক শাহাদাত এম এ ইউসুফ ও জেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আকবর হোসেন। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জেএসডি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, দেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হতে যাচ্ছে। আ স ম আবদুর রব দ্বিতীয় মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন। সেই ডাক দেশের আনাচে কানাচে জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য ৪ ডিসেম্বর জেএসডির কেন্দ্রীয় কাউন্সিলের ডাক দেওয়া হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন