খেলতে গিয়ে রায়পুরে সাততলা থেকে পড়ে শিশুর মৃত্যু

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৬ এপ্রিল, ২০১৯ ৫:১১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রায়পুর বাজারের ১২ তলা গাজী কমপ্লেক্সের ভবনের ৭ তলার বারান্দা থেকে নিচে পড়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। শিশুটির পূর্বলাছপুর এলাকার নেয়ামত উল্যার মেয়ে আনিকা আক্তার (৪)। । পৌর শহরের গাজী কমপ্লেক্সে ৭ তলার একটি ফ্লাটে ভাড়া থাকেন তাঁরা।


নিহত আনিকার পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে বাসার বারান্দায় খেলছিল আনিকা। খেলতে গিয়ে একপর্যায়ে সে পাশের একটি ফুল গাছ থেকে ফুল নিতে গিয়ে বারান্দা থেকে অসাবধানে ভবনের নিচে পড়ে যায় আনিকা। পরে স্বজনেরা দ্রুত উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আনিকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রায়পুর থানার (ওসি/তদন্ত) সোলাইমান চৌধুরী বলেন, শিশুটির লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এঘটনায় শিশুটির পরিবারের ভবনের মালিকসহ কাউকে অভিযুক্ত করছে না। তার পরও অপমৃত্যুর মামলা হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন