কোম্পানীগঞ্জে ধান ক্ষেতে মিলল মরদেহ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২০ ১:২১ অপরাহ্ণ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বামনী নদীর পাড় সংলগ্ন একটি ধানক্ষেত থেকে বুধবার রাতে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাত ১টায় উপজেলার চরফকিরা ইউপির ৯ নম্বর ওয়ার্ডের চরকচ্ছপিয়া গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েক দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে নদীতে মরদেহ ফেলে দেয়। পরে জোয়ারের পানিতে মরদেহ এখানে ভেসে আসে।

ওসি মো.আরিফুর রহমান বলেন, পুলিশ বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন