কোটি টাকার লটারি জিতে ঘুম হারাম দিনমজুরের!

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২১ ৯:১৯ পূর্বাহ্ণ

ভারতের পশ্চিমবঙ্গে পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা শিশির নন্দী পেশায় দিনমজুর। বাড়িতে স্ত্রী আর দুই সন্তান নিয়ে টানাটানির সংসার।

কিন্তু বিপত্তি ঘটল যখন তিনি লটারিতে এক কোটি টাকার পুরস্কার জিতলেন। ঘরে টাকা রাখার চিন্তায় তার ঘুম হারাম। খবর আনন্দবাজার পত্রিকার।

 

গত শুক্রবার রাত র দিকে লটারির পুরস্কার ঘোষণা হয়েছে। শিশির জানতে পারেন, ভাগ্যের শিকে ছিড়েছে তার। এক কোটির টাকার লটারি জিতেছেন তিনি।

 

কিন্তু পর ক্ষণেই দুশ্চিন্তা গ্রাস করে। এক কোটি টাকার লটারির খবর রটে গিয়ে যদি বাড়িতে চোর-ডাকাতের হামলা চলে! এই ভয়ে মধ্যরাতেই পুলিশের কাছে ছোটেন শিশির। খবর দেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতিকেও। তার পর পুলিশি নিরাপত্তা পেয়ে শনিবার দুপুর নাগাদ ব্যাঙ্কে গিয়ে লটারির কাগজপত্র জমা করেন।

 

শিশির জানান, গত ৭ বছর ধরে রাজমিস্ত্রির কাজ করেন তিনি। বাড়িতে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

 

কোতোয়ালি থানা এলাকার শিরোমণি অঞ্চলে তার বাড়ি। মাঝে মধ্যেই লটারির টিকিট কিনেন শিশির। বেশ কয়েকবার পুরস্কারও জিতেছেন তিনি।

পুলিশ জানায়, লটারি জিতে গোটা পরিবারই ভ পাচ্ছিল। তাই নিরাপত্তা দেওয়া হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন