করোনা নিয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জামাল ভূঁইয়ার

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২০ ৯:৫৩ অপরাহ্ণ

সম্প্রতি করোনাভাইরাসের বিপক্ষে লড়াইয়ের জন্য এশীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা এএফসি এশিয়ার ফুটবলারদের নিয়ে শুরু করেছে ‘ব্রেক দি চেইন’ ক্যাম্পেইন। তাইতো এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অফিসিয়াল ফেসবুক পেইজে এক ভিডিও বার্তায় অধিনায়ক জামাল ভূঁইয়া সবার প্রতি আহ্বান জানিয়েছেন, করোনাভাইরাস রুখে দিতে সচেতন হওয়ার।

এশীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা এএফসি এশিয়ার ফুটবলারদের নিয়ে যে ‘ব্রেক দি চেইন’ ক্যাম্পেইনে ভিডিও বার্তায় জামাল বলেন, ‘আমি জামাল ভূঁইয়া, বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক। আপনাদের সবার জন্য একটা বার্তা নিয়ে এসেছি। দয়া করে আমাদের শিকল ভাঙার অভিযানে আপনারা যোগ দিন।’ 

জামাল আরও বলেন, ‘কোভিড-১৯ বিশ্বের সব জায়গায় ছড়িয়ে গেছে। আমরা সবাই এক সঙ্গে এটা প্রতিরোধ করতে চাই। আর এটা করা খুব সহজ। আপনার হাত ভালোভাবে ধুয়ে ফেলুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন। যদি খুব প্রয়োজন না থাকে তাহলে বাড়ির বাইরে বের হবেন না। পরিবার, বন্ধু ও স্বজনদের নিয়ে নিরাপদে থাকুন।’

এরআগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে মরণ ব্যাধি করোনাভাইরাসের কবল থেকে মুক্তি পেতে জামাল দিয়েছিলেন দিক নির্দেশনা। এবার সেই তিনিই এএফসি এশিয়ার ফুটবলারদের নিয়ে শুরু করেছে ‘ব্রেক দি চেইন’ ক্যাম্পেইনের মাধ্যমে তাদের আবারও আহ্বান জানালেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন