করোনা আক্রান্ত হয়ে কবিরহাটে পৌর কাউন্সিলরের মৃত্যু

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১১ জুন, ২০২০ ২:৩০ অপরাহ্ণ

নোয়াখালীর কবিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আনোয়ার হোসেন (৩৯) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জৈনতপুর গ্রামের মানিক মিয়ার ছেলে। বৃহস্পতিবার সকাল ৮টায় পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জৈনতপুর গ্রামের নিজ বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান এ তথ্য নিশ্চিত করেন।

কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. ফজলুল হক বাকের অপু জানান, আনোয়ার হোসেনের শরীর থেকে গত (৩ জুন) নমুনা সংগ্রহ করা হলে (১০ জুন) তার করোনা পজিটিভ আসে। তার শরীরে করোনাভাইরাস শনাক্তের এক দিন পর নিজ বসতঘরে আজ সকালে তার মৃত্যু হয়।

উল্লেখ্য, কবিরহাট উপজেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছে ৮৩ জন, সুস্থ হয়েছে ৫৩ জন, মৃত্যু হয়েছে একজনের।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন