কমলনগরে মাদ্রাসা পরিদর্শনে সৌদি শিক্ষাবোর্ডের পরিচালক
মোহনানিউজ ডেস্ক: লক্ষ্মীপুরের কমলনগরে সাংবাদিক আবদুস শহিদের মা-বাবার নামে প্রতিষ্ঠিত মাদ্রাসা পরিদর্শন করেছেন সৌদি আরবের মাধ্যমিক শিক্ষাবোর্ডের সাবেক পরিচালক ফজিলাতুশ শাইখ আবু আবদুল আজিজ ইউসুফ আননুজাইদী হাফিজাহুল্লাহ।আবদুস শহিদ বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির বার্তা সম্পাদক।
বুধবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ইসলামপাড়ার আফিয়া-বারী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শন করেন তিনি। এসময় তিনি ওই মাদ্রাসা ও মসজিদের ভবন নির্মাণ কাজে আর্থিক অনুদানের আশ্বাস দেন।
মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকার শায়খুল হাদিস জামিয়া উসমানিয়া মুফতি আবদুল মতিন, মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক আবদুস শহিদ, নুরুল করিম ও মাদ্রাসা সুপার নুরুল ইসলাম।
আলোচনা সভায় ফজিলাতুশ শাইখ আবু আবদুল আজিজ ইউসুফ আননুজাইদী হাফিজাহুল্লাহ মসিজদ ও মাদ্রাসা ভবন নির্মাণের করার আগ্রহ প্রকাশ করেন। পরে তিনি মাদ্রাসার প্রত্যেকটি কক্ষ ও সম্পত্তি ঘুরে দেখেন। খুব শীঘ্রই এখানে মসজিদ-মাদ্রাসার উন্নয়নমূলক কাজ করা হবে বলে জানান তিনি।