লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু
কমলনগর সংবাদদাতা: লক্ষ্মীপুরের কমলনগরে নিজ ঘরের বাতি লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ছিদ্দিক উল্যা (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চর লরেন্স ইউনিয়নের উত্তর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, মাগরিবের নামাজ পড়ে ছিদ্দিক নিজ ঘরের বিদ্যুতের তারের সঙ্গে বাতি লাগাতে যান। এতে ভুলবসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে লুটে পড়েন। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চর লরেন্স ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এএইচএম আহসান উল্যা হিরন বলেন, প্রশাসনকে জানিয়ে নিহতের মরদেহ দাফন করার জন্য অনুমতি দেওয়া হয়েছে।