কমলনগরে দিনমজুরদের ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিল ছাত্রদল
লক্ষ্মীপুরের কমলনগরে ছাত্রদলের উদ্যোগে ঘরবন্দি দিনমজুর মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী বাবুর নির্দেশে ও কমলনগর উপজেলা ছাত্রদল নেতা ওসমান গণি রিফাতের উদ্যোগে বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে উপজেলার বিভিন্ন গ্রামের বাড়িতে বাড়িতে গিয়ে এসব বিতরণ করা হয়।
ঘরবন্দি অসহায়দের তালিকা করে চাল, ডাল, আলু, পেয়াজ, তেলসহ এক সপ্তাহের খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়।
খাদ্য সামগ্রী পৌঁছে দিতে সহযোগীতা করেন সাহেবের হাট ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন, চর লরেন্স ইউনিয়ন ছাত্রদল নেতা শাকিল, তোরাবগন্জ ইউনিয়নের সোহেল আহমেদ হৃদয়, সুজন পাটওয়ারী, রাশেদ প্রমুখ।