কমলনগরে ট্রাক্টরের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৭ জানুয়ারি, ২০২২ ২:২৩ অপরাহ্ণ

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরের কমলনগরে দ্রুত গতির ট্রাক্টর ট্রলির ধাক্কায় বাইসাইকেল আরোহী মাহমুদুল হাসান শুভ (১৩) নামে এক মাদ্রাসাছাত্র মারা গেছেন। শুক্রবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার চরলরেন্স ইউনিয়নের হাজি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শুভ চরলরেঞ্চ গ্রামের আবদুস সহিদের ছেলে ও চরজগবন্ধু আলিম মাদরাসার ৮ম শ্রেণির ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুভ (১৩) চরলরেঞ্চ বাজার থেকে সাইকেলযোগে বাড়ির ফিরছিল। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক্টরের ধাক্কায় সে রাস্তায় পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। তাৎক্ষণিক ট্রাক্টর নিয়ে চালক পালিয়ে যায়।

এ ব্যাপারে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন