কমলনগরে ছাত্রলীগের জীবাণুনাশক স্প্রে
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে লক্ষীপুরের কমলনগর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়েছে।
বুধবার (১ এপ্রিল ) কমলনগর উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মো,রাকিব হোসেন সোহেলের নেতৃতে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ছাত্রলীগ এ কার্যক্রম শুরু হয়।
কমলনগর বাজার,মুনশির হাট বাজার, চৌধুরী বাজারের সকল মসজিদসহ অলি গলিতে ও ড্রেনে জীবাণুনাশক স্প্রে করা হয়। এসময় সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং করা হয়।
উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রাকিব হোসেন সোহেল বলেন, সারা বিশ্বের মতো আমাদের বাংলাদেশ ও করোনা ভাইরাসে আজ আতঙ্কিত। তাই এই দুর্যোগকালীন সময়ে করোনা রোধে মানুষকে সচেতন করতে কমলনগর উপজেলায় বিভিন্ন জায়গায় জীবাণুনাশক স্প্রে করেছি।
এ সময় উপস্থিত ছিলেন মাটিন ইউনিয়ন ছাত্রলীগের প্রথম যুগ্ন আহবায়ক আরাফাত সানি, যুগ্ন আহবায়ক টিপু,রানাসহ প্রমুখ।