কমলনগরে ইয়াবাসহ নারী আটক

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২২ ১১:২৯ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে ইয়াবাসহ মোসা. রিনা আক্তার (৩৫) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার দুপুরের দিকে জেলার কমলনগরের তোরাবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত রিনা উপজেলার তোরাবগঞ্জ গ্রামের নবী উল্যা ডাক্তার বাড়ীর আলী হোসেনের স্ত্রী।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনর্চাজ সাহাদাত হোসেন টিটো জানান, দুপুর সাড়ে ১২টার দিকে কমলনগরের তোরাবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ ওই নারীকে আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি চিহ্নিত নারী মাদক বিক্রেতা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন