কমলনগরের চরকাদিরাতে বাবা চেয়ারম্যান, ছেলে মেম্বার

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২১ ১০:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মাওলানা খালেদ সাইফ উল্যা। তার ছেলে মুফতি নুরুল্লাহ খালিদ ৫ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) নির্বাচিত হয়েছেন।

জানা গেছে, বৃহস্পতিবারের নির্বাচনে ৪ হাজার ৭৬৮ ভোট পেয়ে খালেদ সাইফ উল্যা বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আশরাফ উদ্দিন রাজন রাজু ৩ হাজার ৭৯৭ ও নৌকার প্রার্থী নুরুল ইসলাম সাগর ১ হাজার ৫১৩ ভোট পেয়েছেন।

এদিকে খালেদ সাইফ উল্যার ছেলে নুরুল্লাহ খালিদ ৭০০ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন।

এ ব্যাপারে খালেদ সাইফ উল্যা বলেন, আল্লাহর রহমতে সততার সঙ্গে ৫ বছর পরিষদ চালিয়েছি। মানুষকে ন্যায্য অধিকার পাইয়ে দিয়েছি। উৎসবমুখর পরিবেশে তারা আমাকে ও আমার ছেলেকে ভোট দিয়ে জয়ী করেছেন। জনগণের সেবা করার সুযোগ পেয়েছি। আমি চাই, আমার ওয়ারিশরা যেন সারাজীবন জনগণের খেদমত করতে পারে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন