এবার পরীমনির আরেক সহযোগি জিমি আটক

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৭ আগস্ট, ২০২১ ১২:৩১ পূর্বাহ্ণ

আলোচিত চলচ্চিত্র পরিচালক চয়নিকা চৌধুরীর পর এবার পরীমনির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ আগস্ট) তাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।

 

জুন মাসে ঢাকা বোট ক্লাবে পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনার সময় এ চিত্রনায়িকার সফর সঙ্গী ছিলেন কস্টিউম জিজাইনার জুনায়েদ করিম জিমি। তখনই গণমাধ্যমে তার নাম আলোচনায় আসে। ওই সময়ে পরীমনির বনানীর বাসায় সংবাদ সম্মেলনের সময়ও জিমিকে উপস্থিত রাখা হয়। পরে তিনিও গণমাধ্যমে তার বক্তব্য তুলে ধরেন। এ ছাড়া পরীমনির সঙ্গে বিভিন্ন ক্লাবে সফর সঙ্গী হিসেবে থাকতেন এই জিমি।

 

এর আগে রাজধানীর পান্থপথ থেকে পরীমনির কথিত ‘মা’ নির্মাতা চয়নিকা চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ডিবি পুলিশ।আটকের পর তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন