এক রশিতে এ্যানি চৌধুরী-শাহজাহান কামাল !
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে এক রশিতে ধানের শীষ প্রতীক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও নৌকার এ কে এম শাহজাহান কামালের পোষ্টার দেখা গেছে। ছবিটি কোথায় থেকে তোলা তা সঠিকভাবে বলতে না পারলেও সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকার বলে তার ধারণা করা হচ্ছে। শুক্রবার রাতে পৌর ১২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সুমন তার ব্যবহৃত ফেসবুক আইডিতে পোষ্ট করেন।

একই রশিতে কেন ধানের শীষ এবং নৌকার পোষ্টার লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীাগের নেতাদের কাছে জানতে চেয়ে তিনি এ পোষ্ট করেন। জেলা আওয়ামী লীগের সদস্য মনিরুজ্জামান পাটওয়ারী এটিকে ইতিবাচক দেখা উচিত বলে কমেন্টস বক্সে মন্তব্য করেন। তিনি বলেন, শেখ হাসিনার নির্বাচনের চিত্র কেমন তা বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোকে দেখিয়ে দিতে হবে।