এক প্যাকেট খাবার তার কাছে যেন পৃ‌থিবীর সব‌চে‌য়ে মূল্যবান জি‌নিস

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২০ ৮:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: এক প্যাকেট খাবারই যেন ছেলেটির কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস।ক্ষুধার তাড়নায় একটি বন্ধ দোকানের সামনে সাহা্য্যর জন্য বসেছিল।তাকে খাদ্য সহায়তা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হৃদয় স্পর্শী স্ট্যাটাস দিয়েছেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার এসএম মোশতাক আহমেদ খান।

 

তিনি যেভাবে লিখেছেন:

সকাল ১০টা ৩০ মি‌নিট। চট্টগ্রা‌মের জিই‌সি মোড়। ক‌য়েকজন সহকর্মী সামা‌জিক দূরত্ব নি‌শ্চিত কর‌তে ব্যস্ত। আ‌মি পা‌শে গা‌ড়ির বাই‌রে দা‌ড়ি‌য়ে ‌ছিলাম। ছ‌বির ছে‌লে‌টি এক‌টি বন্ধ দোকানে হেলান দি‌য়ে বিষন্ন চো‌খে বার বার তাকা‌চ্ছিল আমা‌র দি‌কে। একসময় উ‌ঠে আমার গা‌ড়ির চারপা‌শে ঘুর‌তে শুরু করল। তারপর সাহস ক‌রে চ‌লেই এ‌লো আমার কা‌ছে।

 

বলল, স্যার কাইল‌তে কিছু খাই নাই, খাবার দেন। আ‌মি তা‌কে টাকা দি‌তে চাইলাম, রা‌জি হ‌লো না। বলল, ‘দোকান হো‌টেল বন্ধ স্যার, বা‌ড়ির সবাই‌রে খাওয়াবার পারব না।’ মনটা খুব খারাপ হ‌য়ে গেল। গা‌ড়ির পিছ‌নে ক‌য়েক‌টি ত্রা‌নের (খাদ্যসামগ্রী) প্যা‌কেট ছিল। একটা ও‌কে দিলাম। ছে‌লে‌টি দুই হা‌তে ব্যাগ‌টি‌কে এমনভা‌বে বু‌কের মা‌ঝে জ‌ড়িয়ে ধরল যেন পৃ‌থিবীর সব‌চে‌য়ে মূল্যবান আর আপন জি‌নিস তার ঐ ব্যাগ। ভা‌লো থে‌কো খোকা। আমরা সবাই তোমা‌দের পা‌শে আ‌ছি, পা‌শে থাকব।

 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন