আ.লীগের যৌথসভায় আজ লক্ষ্মীপুর-২ আসন ও পৌরসভার প্রার্থী ঘোষনা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৩ মার্চ, ২০২১ ১১:৫৭ পূর্বাহ্ণ

দলের সংসদীয় এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা ডেকেছে আওয়ামী লীগ। আজ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ যৌথসভা অনুষ্ঠিত হবে।

 

সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি এবং সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

জানা গেছে, আজকের বৈঠকে জাতীয় সংসদের লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের উপনির্বাচন, ১১টি পৌরসভা ও ৩৭১টি ইউনিয়ন পরিষদ (৩ মার্চ ২০২১ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিলে উল্লেখিত) নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করবে আওয়ামী লীগ। ৫ মার্চ থেকে এ নির্বাচনগুলোকে সামনে রেখে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে দলটি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন