আ.লীগের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুর -১ (রামগঞ্জ) আসনে নৌকার নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের প্রতিবাদে সংবাদ সংম্মেলন করছেন মহাজোটের প্রার্থী ডা: আনোয়ার হোসেন খান।
শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে অভিযোগে তিনি বলেন, জামায়াত, বিএনপি ও এলডিপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিম আমার নির্বাচনী ক্যাম্প উপজেলার করপাড়া ইউনিয়নে অগ্নিসংযোগ করেছে।
তার অস্ত্রধারী সন্ত্রাসীরা এলাকা মহড়া দিয়ে ভোটারদের ভয়-ভীতি প্রদর্শন করাচ্ছেন। আমার কর্মীদের ওপর বার বার হামলা করছে। তারা শান্তির নয়, অস্ত্রের রাজনীতি করছেন।
আমি শেখ হাসিনার প্রার্থী। তাই আমি চাচ্ছি গণতন্ত্রের সুবাতাস বয়ে আসুক রামগঞ্জের ভোটারদের মাঝে।
আমরা চাই শান্তিপূর্ণ ভোট। কিন্তু ঐক্যফ্রন্টের প্রার্থী শাহাদাত হোসেন সেলিম ও তারা আমাদের নির্বাচনী ক্যাম্পে থাকা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি পুড়িয়ে দিয়েছে। এভাবে সুষ্ঠ নির্বাচন করা যাবে না বলে অভিযোগ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, সাবেক উপজেলা চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী প্রমুখ।
প্রসঙ্গত: লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে মহাজোট থেকে নৌকার প্রার্থী আনোয়ার হোসেন খানের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) ভোরে শাহাদাত হোসেনের লোকজন রামগঞ্জের করপাড়া ইউনিয়নের এ অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ করেন আনোয়ার হোসেন খান।