আবিরনগরে যুবলীগ নেতার শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২ ফেব্রুয়ারি, ২০২১ ৭:১৯ অপরাহ্ণ

লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ তফসির আহম্মেদ তাঁর নিজ গ্রাম আবিরনগরের অসংখ্য  অসহায় নারী-পুরুষকে শীতবস্ত্র উপহার দিলেন।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকালে তাঁর নিজ বাড়ীতে এ শীতবস্ত্র উপহার হিসাবে অসহায় মানুষের হাতে তফসির নিজেই তুলে দেয়।

এছাড়া তফসির গত ৬ দিন থেকে লাহারকান্দি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে শীতবস্ত্র বিতরণ করেন শীতার্তদের মাঝে।  এবং ৭০টি মসজিদের ইমাম-মুয়াজ্জিনের মাঝেও শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

জানতে চাইলে লাহারকান্দি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ তফসির আহম্মেদ বলেন, জেলা যুবলীগের সভাপতি এ.কে.এম সালাহ্ উদ্দিন টিপুর দিকনির্দেশনায় এ শীতে প্রায় সাড়ে ৪’শত শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে ইউনিয়নবাসীর মাঝে। আগামীতে সংখ্যা আরো বাড়ানো হবে বলে মন্তব্য করেন তফসির।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন